
(আরমান হোসেন ফয়সাল )
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
বাজুস লোহাগাড়া শাখার নির্বাচন , ভোটগ্রহণ শুরু , চলবে বিকেল পর্যন্ত
লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি :
রাত পোহলে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ত্রি- বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
শনিবার ( ১৬ মে ) লোহাগাড়া সদর ইউনিয়নের মর্ডান কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
অনুষ্ঠিতব্য এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছে ১৬২জন। কে হচ্ছেন আগামী দিনের নেতৃত্ব—তা নিয়েই এখন ব্যবসায়ী মহলে চলছে জোর আলোচনা।
সভাপতি পদে লড়ছেন দুই হেভিওয়েট প্রার্থী। একজন প্রীতি জুয়েলার্সের স্বত্বাধিকারী কৃষ্ণ রঞ্জন ধর অন্যজন কনক বাহার জুয়েলার্সের স্বত্বাধিকারী ঝন্টু দু’জনই দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ভোটারদের মাঝে রয়েছে ব্যাপক আগ্রহ। এই দুজনের মধ্যে সমানে সমান লড়াই হবে বলে ধারণা করছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
এদিকে , সাধারণ সম্পাদক পদেও রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। প্রার্থীরা ব্যবসায়ীদের নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোট প্রার্থনা করছেন।সাধারণ সম্পাদক পদে এবারও প্রার্থী দুবারের বিজয়ী বোগদাদ জুয়েলার্সের স্বত্বাধিকারী এস এম মুরশেদুল আলম। শাহ রশিদিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম।
সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন— শাহ্ আমানত জুয়েলার্সের স্বত্বাধিকারী খোরশেদুল আলম, আলহেরা জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. ফারুক ও জমজম জুয়েলার্সের স্বত্বাধিকারী আবুল বশর।
সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— নিউ মদিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী রূপন ধর, পদুয়ার নিউ আলো আজমীর জুয়েলার্সের স্বত্বাধিকারী সঞ্জয় হাজারি সানি, পুটিবিলা এমচর হাটের বার আউলিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী সাবুল নাথ ও পদুয়া রূপ ফ্যাশন জুয়েলার্সের স্বত্বাধিকারী সানু ধর।
অর্থ সম্পাদক পদে লড়ছেন দুজন। তাঁরা হলেন— আল্ মাওয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন ও পদুয়ার নিউ ফ্যাশন জুয়েলার্সের স্বত্বাধিকারী স্বপন কান্তি ধর।
সহঅর্থ সম্পাদক পদেও লড়ছেন দুজন। তাঁরা হলেন—আল মক্কা জুয়েলার্সের স্বত্বাধিকারী হাসান মোহাম্মদ মিনার ও পদুয়া সি আর ডি জুয়েলার্সের স্বত্বাধিকারী শুভাশিষ ধর।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন— ছফা-মারওয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী ওমর ফারুক, নুর আহমদ জুয়েলার্সের স্বত্বাধিকারী খোরশেদ আলম, মা জুয়েলার্সের স্বত্বাধিকারী অজিত ধর, স্বপ্না জুয়েলার্সের স্বত্বাধিকারী জুয়েল কান্তি নাথ, পদুয়ার নিউ বার আউলিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী অন্তিম ধর অর্ঘ্য, পদুয়া বাসুদেব জুয়েলার্সের স্বত্বাধিকারী শুভ ধর, পুটিবিলা তিশা জুয়েলার্সের স্বত্বাধিকারী অতিনন্দ নাথ, মৌসুমী জুয়েলার্সের স্বত্বাধিকারী কৃষ্ণপদ ধর, বৈশাখী জুয়েলার্সের স্বত্বাধিকারী জয় ধর, সোমা গোল্ডের স্বত্বাধিকারী মিশু ধর এবং পদুয়া দয়াময় জুয়েলার্সের স্বত্বাধিকারী মিন্টু দাশ।
ব্যবসায়ীরা বলছেন, এবারের নির্বাচনে যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচিত হলে লোহাগাড়ার স্বর্ণ ব্যবসা আরও সুসংগঠিত ও আধুনিক হবে। এখন দেখার বিষয়, ভোটের লড়াই শেষে বাজুস লোহাগাড়া শাখার নেতৃত্বের মুকুট উঠছে কার মাথায়। এখন পুরো ব্যবসায়ী সমাজের চোখ ভোটের ফলাফলের দিকে—তা জানতে অপেক্ষা করতে হবে বিকেল পযর্ন্ত।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি লোহাগাড়া শাখার ত্রিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা মাস্টার নারায়ণ চন্দ্র ধর বলেন ,
নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করছেন নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র সদস্য নেছার আহমদ, সদস্য সন্তোষ কুমার ধর, নাজিম উদ্দিন, সুজন ধর, কণক ধর ও কামাল হোসেন।