1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মা দ ক মুক্ত সমাজ গঠনে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও আলোচনা সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি হ ত্যা ‎দীর্ঘ নয় মাস বন্দি রেখে অমানবিক নির্যাতনের শিকার তাহসিন! বাসাইলে ই য়া বা সহ তিন মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র হবিগঞ্জের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে হাজার হাজার সাধারণ যাত্রীগণ।  আলীকদমে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা সভা* বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, উন্নয়নের দাবিতে আবেগঘন দোয়া মাহফিল অভিনন্দন ও শুভেচ্ছা নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মা দ ক মুক্ত সমাজ গঠনে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও আলোচনা সভা শার্শা থানা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁ জা সহ যুবক গ্রে ফ তা র বেগমগঞ্জ মডেল থানার অভ্যন্তরে বিএনপি নেতার হুমকি এর তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি।

ভিডিও সংবাদ 👇👇

মা দ ক মুক্ত সমাজ গঠনে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মাদকমুক্ত সমাজ গঠনে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও আলোচনা সভা

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মাদকমুক্ত লৌহজং গড়ার প্রত্যয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।সকালে বিদ্যালয়ের পাশে মাওয়া-বালিগাঁও সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়।এতে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ গঠনের শপথ গ্রহণ করে।

পরে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তিনি বলেন,মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি।তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান বলেন,মাদক শুধু একজন ব্যক্তিকে নয়,পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শিক্ষার্থীদের সচেতন করতে নিয়মিত এ ধরনের আয়োজন প্রয়োজন।লৌহজং থানার এসআই মো:নাদিম বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।সমাজের সবাইকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গোপালচন্দ্র পাল।

আলোচনা সভায় শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তারা মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট