
ইছাহাক হোসেন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৬ টি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণীর ৬২৪ জন ছাত্র- ছাত্রী।কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সচিব লোকমান খান সরকার জানান, প্রথম মেধা যাচাইয়ের তালিকায় যারা থাকবেন তাদের শতকরা ২০% মেধা বৃত্তি প্রধান করা হবে। তার মধ্যে দুটি ক্যাটাগরি হবে, প্রথম ক্যাটাগরিতে থাকবে ৮% আর এই ৮% শিক্ষার্থীদের বছরে দুই হাজার চার শত টাকা প্রধান করা হবে। দ্বিতীয় ক্যাটাগরিতে থাকবে ১২% শিক্ষার্থীদের এক হাজার ছয় শত টাকা।বিজয় প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ডাঃ মোঃ ইদ্রিস আলম বলেন, মুলত আজকের এই পরিক্ষা নেওয়া হয়েছে কমল মতি শিশুদের শিক্ষার অনুপ্রেরণা যোগানোর জন্য এই শিক্ষা বৃক্তি পরীক্ষা নেওয়া হয়েছে।