1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষা মৌসুমে ডেঙ্গুমুক্ত ঢাকার ধামরাই পৌরসভা গড়তে সম্মিলিত উদ্যোগে আহবান আল মামুন প্রশাসকের। সোনাগাজীর দক্ষিণ মধ্যম ছাড়াইতকান্দি সমাজ পরিচালনা কমিটির পরিচিতি সভা ও অভিষেক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বাইসাইকেল সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক।  লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৫০ জন উদ্ধার, মানবপাচারকারী ৯ জন গ্রে ফ তা র। টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ, দালাল আ ট ক পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয় দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ কালিয়াকৈরে মাদক ও সন্ত্রাস বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

নিজ আঙিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং এডিস মশার বংশবিস্তার ঠেকাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছে দেয়।র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।এ সময় সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংসের কার্যক্রমও চালানো হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,গ্রাম পুলিশ সদস্য,শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।সচেতনতামূলক এ আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বক্তারা বলেন,ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়।প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।বিশেষ করে ফুলের টব,ছাদ,ড্রাম,টায়ার ও অন্যান্য পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে,সেদিকে নজর দিতে হবে।

তারা আরও বলেন,এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই।ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ একসঙ্গে গ্রহণ করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।
ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যকর সমাজ গঠনে এমন কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন তারাসংশ্লিষ্টদের মতে,সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করে নিরাপদ জনস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট