
চট্টগ্রামের লোহাগাড়ায় বোয়ালিয়া খালের উপর নির্মিত একটি সেতু এখন এলাকাবাসীর কাছে জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
চট্টগ্রামের লোহাগাড়ায় বোয়ালিয়া খালের উপর নির্মিত একটি সেতু এখন এলাকাবাসীর কাছে জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। প্রায় তিন বছর আগে ৬ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হলেও আজও তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে নির্মাণের পর থেকেই সেতুটি ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত এই সেতুটি এখন কেবল প্রদর্শনীর বস্তু হয়ে দাঁড়িয়েছে। বাস্তবে এর কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী।
জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে উপজেলা পরিষদের বরাদ্দ থেকে উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে বোয়ালিয়া খালের উপর ফুট ওভার ব্রিজ নাম দিয়ে কালভার্ট- সেতুটি নির্মাণ করা হয়। মৌসুমি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করে। তৎকালীন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হলেও স্থানীয়দের অভিযোগ, মূলত তার ব্যক্তিগত জমিতে যাতায়াত সহজ করার উদ্দেশ্যেই এটি নির্মাণ করা হয়েছিল। তবে চেয়ারম্যানের মৃত্যুর পর থেকে সেতুটি সংযোগ সড়কবিহীন অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে। বর্তমানে খালের দুই পাশে কংক্রিটের পিলার ও সেতুর কাঠামো দাঁড়িয়ে থাকলেও ওঠানামার কোনো রাস্তা নেই। ফলে সাধারণ মানুষ সেতুটি ব্যবহার করতে পারছেন না। স্থানীয়দের ভাষায়, এটি এখন অচল সেতু