
গাজীপুরের শ্রীপুর এমসি বাজার এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ময়লার ভাগাড়ে এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছেন পুলিশ
নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি
মানুষ আর ময়লার মধ্যে পার্থক্য রইলো কই?
আজ (১২ জুন ২০২৬) শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আদিব গার্মেন্টসের সামনে এই দৃশ্যটি দেখে বুকটা কেঁপে উঠল। প্রশ্ন জাগছে—আমরা কি সত্যিই সভ্য সমাজে বসবাস করছি।
রাস্তার পাশেই বিশাল ময়লার স্তূপ। আর সেই ময়লার ভাগাড়েই পড়ে আছেন একজন অসহায় মানুষ। ময়লা আর মানুষের মধ্যে যেন আর কোনো পার্থক্যই অবশিষ্ট নেই। যেখানে জনচলাচলের ব্যস্ততম মহাসড়ক, সেখানে এমন নোংরা পরিবেশ আর একজন মানুষের এই করুণ অবস্থা আমাদের বিবেককে কি কোনোভাবেই নাড়া দেয় না।
আমরা উন্নয়ন আর আধুনিকতার কথা বলি, অথচ আমাদের চোখের সামনেই মানবিকতা এভাবে ধুলোয় মিশে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন—এই অস্বাস্থ্যকর পরিবেশ এবং অসহায় মানুষগুলোর দায়ভার কার। এভাবেই কি চলবে আমাদের প্রতিদিনের পথচলা।