1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাঘায় নিষিদ্ধ গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

বাঘায় নিষিদ্ধ গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার 

রাজশাহীর বাঘা থানার পুলিশ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ গাঁজার গাছ চাষের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।অভিযানসূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৫) রাতে অফিসার ইনচার্জ সেরাজুল হকের দিকনির্দেশনায় এসআই তুহিনের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার প্রামাণিক ও সঙ্গীয় ফোর্স বাঘা পৌরসভার চকছাতারি এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে গোপন তথ্যের ভিত্তিতে মৃত রহিম উদ্দিনের পুত্র হাফিজুল ইসলাম (৪০)-এর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দেখানো ও স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ি থেকে একটি নিষিদ্ধ গাঁজার গাছ জব্দ করা হয়।পুলিশ জানায়, হাফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজ বাড়ির আঙিনায় গাঁজার গাছ রোপণ করে আসছিল। গোপন সূত্রে তথ্য পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। জব্দ করা গাঁজার গাছটি প্রাথমিকভাবে থানায় হেফাজতে রাখা হয়েছে।এ ঘটনায় হাফিজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বাঘা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট