1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চন্দ্রিমা উদ্যান মসজিদে অজুখানা ও টয়লেটের বেহাল দশা মুসল্লিদের চরম ভোগান্তি সংস্কারের দাবি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী: চকরিয়ায় সমাবেশ সমাবেশ স্হল পরিদর্শনেন স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মুক্ত ঢালজোড়া ইউনিয়ন গড়া লক্ষ্যে এক বিশাল সভা অনুষ্ঠিত নওমুসলিম পরিবারকে শিমুলিয়া সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনালে মুন্সীগঞ্জের পিপিআইএমএসসি: জেলাজুড়ে আনন্দের জোয়ার জামালপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী চান্দিনা থানার বিশেষ অভিযান: দীর্ঘ দিন পলাতক আ সা মী সহ দুইজন গ্রে প্তা র। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে যুবক আটক চন্দ্রিমা উদ্যান মসজিদে অজুখানা ও টয়লেটের বেহাল দশা মুসল্লিদের চরম ভোগান্তি সংস্কারের দাবি। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ সুইট

ভিডিও সংবাদ 👇👇

চন্দ্রিমা উদ্যান মসজিদে অজুখানা ও টয়লেটের বেহাল দশা মুসল্লিদের চরম ভোগান্তি সংস্কারের দাবি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

চন্দ্রিমা উদ্যান মসজিদে অজুখানা ও টয়লেটের বেহাল দশা মুসল্লিদের চরম ভোগান্তি সংস্কারের দাবি।

বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের (জিয়া উদ্যান) ভেতরের মসজিদে অজুখানা ও টয়লেটের জরাজীর্ণ অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দর্শনার্থী ও দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা। দেশের প্রখ্যাত দুই রাজনৈতিক ব্যক্তিত্ব—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজারের ঠিক উত্তর পাশে এই মসজিদটি অবস্থিত। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে কবর জিয়ারত এবং নামাজ আদায় করতে আসলেও ন্যূনতম নাগরিক সুবিধা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

সরেজমিনে দেখা যায় চরম অব্যবস্থাপনাঃ
আজ ১২ ই জুন (রোজ শুক্রবার) জুম্মার নামাজের আগে সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের অজুখানাটি দীর্ঘদিন পরিষ্কার না করায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জন্য বসানো বিশুদ্ধ পানির কলটি অকেজো হয়ে পড়ে আছে পিপাসার্ত মানুষ চেষ্টা করেও সেখান থেকে সুপেয় পানি পাচ্ছে না।সবচেয়ে করুণ দশা এখানকার স্যানিটেশন ব্যবস্থার। প্রতিদিন শত শত মানুষের যাতায়াত থাকলেও এখানে মাত্র একটি টয়লেট ও দুটি প্রস্রাবখানা রয়েছে। ধারণক্ষমতার চেয়ে ব্যবহারকারী বেশি হওয়ায় এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তীব্র দুর্গন্ধের কারণে মসজিদের পবিত্র পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে বয়োবৃদ্ধরা এখানে এসে অজু এবং টয়লেট ব্যবহারে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন।১০-১৫ ফুট জায়গা বর্ধিত করলেই ৪-৫ টি প্রসাবখানা ও কমপক্ষে দুইটি টয়লেট বসানো সম্ভব যাতে করে শুক্রবার ও বিশেষ দিনগুলোতে উপচে পড়া মুসল্লিদের ভিড়ে কিছুটা হলেও স্বস্তি আসবে ও পবিত্রতা রক্ষা পাবে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় এখানকার প্রসাবখানা ও বাথরুম ব্যবহার করলে পবিত্রতা নষ্ট হওয়ার সুখী থাকে।

সমাধানঃ
ভুক্তভোগী মুসল্লি ও নিয়মিত দর্শনার্থীদের মতে, এই সংকটের স্থায়ী সমাধান খুবই সহজ। মসজিদের পশ্চিম পাশে যদি মাত্র ১০ থেকে ১৫ ফুট জায়গা বর্ধিত করা যায়, তবে বিদ্যমান জরাজীর্ণ প্রস্রাবখানার স্থানে অনায়াসে নতুন ও আধুনিক দুটি বাথরুম ৫-৬ টি প্রস্রাবখানা এবং উন্নত অজুখানা নির্মাণ করা সম্ভব।কবর জিয়ারত করতে আসা কয়েকজন দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে প্রতিদিন শত শত মানুষ আসেন। নামাজের সময় অজু করার পরিবেশ থাকে না, বাথরুমের অবস্থা ভয়াবহ। কর্তৃপক্ষের কি এইটুকু নজর দেওয়ার সময় নেই?

যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণঃ
পবিত্র রমজান মাসসহ বিভিন্ন বিশেষ দিবস ও রাজনৈতিক কর্মসূচির দিনে চন্দ্রিমা উদ্যানে মানুষের সমাগম বহুগুণ বেড়ে যায়। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব, ধর্মীয় পবিত্রতা রক্ষা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই স্থানের মর্যাদা ধরে রাখতে গণপূর্ত অধিদপ্তর (PWD) ও সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং দ্রুত সংস্কার কাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট