1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রোসাংগীরিতে নুরুল আমিনের গণসংযোগে উৎসবের আমেজ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

রোসাংগীরিতে নুরুল আমিনের গণসংযোগে উৎসবের আমেজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ বায়েজিদ হাসান ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি–ভূজপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের গণসংযোগকে ঘিরে রোসাংগীরি ইউনিয়নে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়েছে।১২ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ ও উত্তর রোসাংগীরির বিভিন্ন গ্রাম, বাজার ও জনপদজুড়ে তার গণসংযোগ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।সকাল ৯টা থেকে শুরু হওয়া গণসংযোগে তিনি স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এলাকাবাসী তাদের দীর্ঘদিনের অবহেলা, উন্নয়ন বৈষম্য, নিরাপদ পানির সংকট, যোগাযোগব্যবস্থার দুরবস্থা ও অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, বহুদিন পর কোনো প্রার্থী তাদের সমস্যাগুলো ঘনিষ্ঠভাবে ও মনোযোগ দিয়ে শুনছেন।অধ্যক্ষ নুরুল আমিন বলেন,রোসাংগীরি ইউনিয়নের মানুষ অনেক বছর ধরেই উন্নয়ন বঞ্চনার শিকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিষ্কার পানি এই চারটি খাতকেই আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব। সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব রোসাংগীরি গড়ে তোলাই আমার প্রথম কাজ।তিনি আরও বলেন,আমি রাজনীতি করি মানবসেবা ও দায়িত্ববোধ থেকে। তরুণদের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, কৃষকের সমস্যা,সবকিছুই বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে সমাধান করতে চাই।গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক সেলিম উদ্দিন, বায়েজিদ হাসান মুরাদ, সাহেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নারী ও তরুণদের জন্য পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন,রোসাংগীরির নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, চিকিৎসা ও শিক্ষায় নিশ্চিত সুবিধা পায়,এটাই আমার অঙ্গীকার। পাশাপাশি যুবকদের জন্য আধুনিক খেলার মাঠ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।গণসংযোগের প্রতিটি স্থানে বৃদ্ধরা তাকে দোয়া করেন, নারীরা সমর্থন জানান এবং তরুণরা তাকে‘যোগ্য প্রতিনিধি’ হিসেবে স্বাগত জানান।নুরুল আমিন রোসাংগীরির সার্বিক উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করেন এবং আগামীর নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট