1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মনোনয়ন বঞ্চিত হয়ে ভিন্ন দলের বিদ্রোহীকে সমর্থনকারীর কাছে জনগণ নিরাপদ নয়: ড. শফিকুল ইসলাম মাসুদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু।

ভিডিও সংবাদ 👇👇

মনোনয়ন বঞ্চিত হয়ে ভিন্ন দলের বিদ্রোহীকে সমর্থনকারীর কাছে জনগণ নিরাপদ নয়: ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা 

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “মনোনয়ন না পেয়ে যে ব্যক্তি ভিন্ন দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থনে কাজ করতে পারে, তার কাছে দেশের মানুষ কখনোই নিরাপদ হতে পারে না।শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী বাউফলের মদনপুরা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।মদনপুরা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাকে ৬৭ দিন রিমান্ডে রাখা হয়েছে। আমার সন্তানসম্ভবা স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে গর্ভের সন্তানকে শহীদ করা হয়েছে। নবজাতকের জানাজায়ও আমি যেতে পারিনি। তারপরও কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি।
ড. মাসুদ অভিযোগ করে বলেন,বিএনপির সাবেক এমপি মনোনয়ন না পেয়ে অন্য দলের বিদ্রোহী প্রার্থীর আনারস মার্কায় সমর্থন করেছেন।যারা সামান্য স্বার্থের লোভটাই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে দেশের মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে?প্রশ্ন রাখেন তিনি।
তিনি আরও বলেন, তাদের শাসনামলে দেশ পাঁচবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। বাউফলও পরিণত হয়েছিল ঘুষ–দুর্নীতির ‘স্বর্গরাজ্যে’।এমনকি সাংবাদিকরাও তখন নিরাপদ ছিলেন না।ড. শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন, জামায়াত সৎ,যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরির কাজ করছে। আমাদের দুইজন নেতা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কিন্তু দুই টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি।তিনি বলেন, বাউফলে জনগণ এখন আর এমপি নয়, নিজেদের প্রকৃত সেবককে নির্বাচন করতে চায়।আমরা এমন সেবক চাই না যার দেখাশোনা করতে আরও দুইজন সেবক লাগে। পুরনো মুখ আর বাউফলের মানুষ গ্রহণ করবে না। নতুনের পক্ষে দাড়িপাল্লাই বিজয়ী হবে।তিনি আরও ঘোষণা করেন, “জামায়াত বিজয়ী হলে একজন এমপি হবে না, এমপি হবে বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ।দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ ও আইনবিষয়ক সম্পাদক মুনতাসির মুজাহিদ, ঢাকা দক্ষিণের ব্যবসায়ী নেতা আতিকুল রহমান নজরুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেদওয়ান উল্লাহ মাস্টারসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা।মদনপুরা, দরগাবাড়ি, উত্তর মদনপুর হাফেজি মাদরাসা মাঠ, বিপাশা বাজার, মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, চন্দ্রপাড়া চৌরাস্তা বাজার, বিলবিলাস বাজারসহ প্রায় ১৬টি পথসভা ও উঠোন বৈঠকে তিনি বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট