1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টঙ্গীতে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, প্রতিবাদ করায় সপরিবারে খুন ও লাশ গুমের হুমকি জয়দেবপুর থানায় অভিযোগ  টঙ্গীতে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দোয়ারাবাজারে বাজিতপুরে কবরস্থানের ওপর গড়ে ওঠা ‘আস্তানাঘর’ উচ্ছেদের দাবি। মাতামুহুরি’র পূর্ব বড় ভেওলায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে শিশুর ম র দে হ উ দ্ধা র, আ ট ক ৩ পদ্মার লৌহজং অংশে যৌথ অভিযানে ৩২ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ পুড়িয়ে ধ্বংস গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি মহোদয় বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। ভূয়া কন্ট্রাক্টর অভিযোগে চাঁদপুরে জামালপুরের হবদেশের সাব-কন্ট্রাক্টর আটক ফেনীতে নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসনের স্বাগত কুষ্টিয়ার মিরপুরে ধইঞ্চাক্ষেত থেকে অজ্ঞাত যুবকের ম র দে হ উ দ্ধা র। হোসেনপুরে নানার বাড়িতে বেড়াতে এসে লা শ হয়ে ফিরতে হয়েছে ,

ভিডিও সংবাদ 👇👇

টঙ্গীতে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আশিকুর রহমান :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আশিকুর রহমান :

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ৫৮ লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী সদর উপজেলার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং রায়পুরা উপজেলার মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ৫৮ লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুদ রাখা হয়েছিল।

অভিযানটি পরিচালনা করেন টঙ্গী পশ্চিম থানার এসআই এস এম মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সঙ্গে জড়িত মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের দাবি, মাদক কারবারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট