1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক এলাকাভিত্তিক ফুটবল খেলাকে স্বাগত জানালেন সাংবাদিক মোঃ ইমরান হক কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হা ম লা: ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছি ন তা ই​। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ঘাটাইলে নেশার ও জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চু রি করতে গিয়ে আ ট ক জামাই কালকিনিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কৃষকদের মাঝে AWD পাইপ বিতরণ ও প্রশিক্ষণ সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা।

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহনের পর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু হচ্ছে মালয়েশিয়া দিয়ে। তিনি আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন।

প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া একটি সুপরিকল্পিত কৌশলগত সিদ্ধান্ত। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।

এই সফরের পেছনে সরকারের বড়ো একটা স্ট্রেটেজি রয়েছে, যে বিষয়ে গতকালকে মালয়েশিয়া শীর্ষ গণমাধ্যম দ্য এইজ মালেশিয়া একটা বিগ স্টোরি করেছে।

মালেশিয়াতে এস আলমের সকল সম্পত্তির উপর নজরদারি করছে সরকার। মালেশিয়ার পত্রিকার ওই রিপোর্টে উল্লেখ করেছে,এস আলম সংশ্লিষ্ট দুই হোটেলের দিকে নজর সরকারের। একটা ফোর পয়েন্টস বাই শেরাটন কুয়ালালামপুর আরেকটি রেনেসাঁ কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার। দুটোতেই আছে অন্তত দেড়শো কোটি টাকার বিনিয়োগ। তারেক রহমান এগুলো জব্দের জন্য ট্রাই করতেছেন। সেদিকে নজর তার সরকারের।

মালেশিয়াতে এস আলমের সাম্রাজ্য ঘিরে তদন্ত চলতেছে। দ্য এইজ মালেশিয়ার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সম্ভবত মালেশিয়াতেই এস আলমের প্রকাশ্যে সম্পত্তি বেশি।

দুই দিনের সফরে ২য় দিন তারেক রহমান এবং মালেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ওয়ান-টু-ওয়ান একটা বৈঠক করবেন।

বন্ধ শ্রমবাজার চালু করা এবং এক্সটেন্ড করা। বাংলাদেশে বিনিয়োগ করার জন্য কিছু বিষয় সমঝোতা চুক্তি হবে এবং অভিবাসন নিয়েও চুক্তি হবে।

বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগকে কেন্দ্র করে উঠে আসা নানা অনিয়ম, দুর্নীতি, মাত্রাতিরিক্ত অভিবাসন ব্যয়, কর্মীদের ঋণে আবব্ধ হওয়া,কাজ না পাওয়া,ফোর্সড লেবার এবং মানব পাচারের মতো গুরুতর ও স্পর্শকাতর অভিযোগ সহ অবৈধদের বৈধতার বেশ গুরুত্বের সাথে আলোচনা করার আহবান মালয়েশিয়া প্রবাসীদের।

বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিশাল শ্রমবাজার, রেমিট্যান্স প্রবাহ এবং বাণিজ্যিক সম্ভাবনার কারণে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১০ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। তাই এই সফরে সবচেয়ে বেশী গুরুত্ব পাবে।
শ্রমবাজার ও প্রবাসীদের স্বার্থ রক্ষা
বাংলদেশি কর্মীদের অধিকার সুরক্ষা
নতুন কর্মসংস্হানের সুযোগ তৈরি রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি বাণিজ্য বিনিয়োগ ও প্রবাসী কল্যাণে নতুন দ্বার উন্মোচন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে এই সফর ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট