1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কালকিনিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কৃষকদের মাঝে AWD পাইপ বিতরণ ও প্রশিক্ষণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
আজ ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুস্ঠান অনুষ্ঠিত হয় বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক এলাকাভিত্তিক ফুটবল খেলাকে স্বাগত জানালেন সাংবাদিক মোঃ ইমরান হক কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হা ম লা: ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছি ন তা ই​। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ঘাটাইলে নেশার ও জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চু রি করতে গিয়ে আ ট ক জামাই কালকিনিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কৃষকদের মাঝে AWD পাইপ বিতরণ ও প্রশিক্ষণ

ভিডিও সংবাদ 👇👇

কালকিনিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কৃষকদের মাঝে AWD পাইপ বিতরণ ও প্রশিক্ষণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কালকিনিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কৃষকদের মাঝে AWD পাইপ বিতরণ ও প্রশিক্ষণ

উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর

বুধবার ( ১৭/০৬/২৬ ইং) মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কৃষি উন্নয়ন ও পানি সাশ্রয়ী প্রযুক্তির প্রসারে কৃষকদের মাঝে AWD (Alternate Wetting and Drying) পাইপ বিতরণ এবং ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুর-২ অঞ্চলের ফাসিয়াতলা ও সমিতিরহাট শাখার আয়োজনে ২৫ জন সদস্যের মাঝে মোট ৫০টি AWD পাইপ বিতরণ করা হয়। একইসঙ্গে কৃষকদের এ প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন। তিনি বলেন, ব্র্যাকের এ ধরনের সময়োপযোগী উদ্যোগ দেশের কৃষিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। AWD প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, মুনাফা বৃদ্ধি পাবে এবং কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিক বলেন, AWD আধুনিক কৃষিবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এই প্রযুক্তির মাধ্যমে প্রায় ২৮ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব, যা টেকসই কৃষি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক বাঁধন রানী দাস বলেন, ব্র্যাক শুধু ঋণ প্রদানেই সীমাবদ্ধ নয়; সদস্যদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ‘ক্রেডিট প্লাস’ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর অংশ হিসেবে AWD পাইপ বিতরণের পাশাপাশি ফিড পিলেট, ক্রাশার মেশিন, হাঁসের বাচ্চা ও মাছের পোনা বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রশিক্ষণ ও AWD পাইপ পেয়ে উপকারভোগী সদস্যরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে পানি সাশ্রয়, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতে তারা সচেষ্ট থাকবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের জেলা সমন্বয়ক মিটু রানী, এলাকা ব্যবস্থাপক (দাবি) দেলোয়ার হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) সম্রাট হোসেনসহ সংশ্লিষ্ট শাখাসমূহের শাখা ব্যবস্থাপকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট