
মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক
উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর
বুধবার ( ১৭/০৬/২৬ ইং) মাদারীপুরের কালকিনি উপজেলাধীন পৌর এলাকা থেকে মোঃ কামরুল শিকদার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক কামরুল শিকদার কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামের জিন্নাত শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল থেকে ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।