
সম্মানিত ৬ নং লোহাগাড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের স্থায়ী বসবাসকারী বৃন্দ।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
সম্মানিত ৬ নং লোহাগাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ।
তিনি ,এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আমার আদাব,আপনারা সকলেই জানেন বিগত আওয়ামী সরকারের আমলে ইউপি নির্বাচনের পর হইতে ৫ আগস্ট এর আগ পর্যন্ত একজন ইউপি সদস্য হিসেবে আমার চাচা Md Hamid হামিদ মেম্বার দায়িত্বপালনে কোনরকম অবহেলা করেনাই এবং ওনার ওয়ার্ডে কোন প্রকার চুরি-চামারিও হয় নাই, ৫ই আগস্ট এর পরেএকটি মহল আমাকে আমার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করিলে আমি তাদের সাথে সংঘাতে না গিয়ে আমিও আমার মতে নীরব ভূমিকা পালন করতেছি, তাতে আমার অপরাধ কি? ভোটের আশায় নিরব থাকলে ৫ ই আগস্ট এর আগেও তো নীরব থাকতে পারতাম, আমি তো অনেক জনকে বলেছি চুরি এবং চোরদের ব্যাপার উদ্যোগ নেওয়ার জন্য কেউ তো আমার কথায় সাড়া দিলো না যদি আমার কথায় কেউ সাড়া না দেয় তাহলে আপনারা বলেন সেখানে আমি এককভাবে কি করার আছে?এখন আপনারা কেউ উদ্যোগ নেন সেখানে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন আমি আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে আমার যতটুকু সম্ভব অবশ্যই সহযোগিতা করব আমার পক্ষ থেকে কোন প্রকার ঘাটতি থাকবে না সুতরাং একজনকে আরেকজনের কাছে ছোট করার চেষ্টা না করে সকলে মিলেমিশে দল মত নির্বিশেষে এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরে আনার চেষ্টা করুন এটাই হবে সকলের জন্য মঙ্গল।সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। ভুল হলে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।