1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে আনোয়ারাই - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে আনোয়ারাই

কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ও র‌্যাব। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।এই বিষয়ে পুলিশ ও র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ও পুলিশ কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে।এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে আনোয়ারা থানাধীন সরকারহাট গরুর বাজার সংলগ্ন তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় বাঁশখালী–চট্টগ্রামগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব ও পুলিশ। চেকপোস্ট চলাকালে একটি ভাড়ায় চালিত নাম্বরবিহীন সিএনজি অটোরিকশা ওই স্থানে পৌঁছালে র‌্যাব ও পুলিশে উপস্থিতি টের পেয়ে দুই নারী পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব ও পুলিশ সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার সদর উপজেলার টেকনাইফফা পাহাড়া এলাকার মো. কাশেমের কন্যা ছবুরা খাতুন (৪৮) এবং একই জেলার সদর উপজেলার বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সুকৌশলে লুকানো ১৭ হাজার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা বলে জানায় র‌্যাব।
গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আটককৃত বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।’র‌্যাব-৭ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট