1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগরে বিক্ষোভ মিছিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগরে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আমজাদ হোসেন মিঠু
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আমজাদ হোসেন মিঠু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ-এর নেতৃত্বে সিরাজদিখান ও শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) সকাল ১১টায় সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মিছিল ও সমাবেশের বিবরণ: মিছিলটি সিরাজদিখান উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গোয়ালবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এছাড়াও, তারা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপস্থিত নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মো. রাসেল এবং যুবদল নেতা আমান মোল্লা প্রমুখ।
এই কর্মসূচিতে উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অনেক নেতা কর্মীও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তার মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম কানন জহিরুল ইসলাম মামুন আইয়ুব খান শামীম মুহীদ ,আবুল হোসেন
হামলার ঘটনা:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি, যিনি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র। জানা যায়, গত শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) জুমার নামাজ শেষে মতিঝিল–বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম কানের নিচে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আমজাদ হোসেন মিঠু

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট