1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৌদ্ধ বিহার উদ্বোধনে কুরুকপাতায় ফুটবলের মহাযজ্ঞ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

বৌদ্ধ বিহার উদ্বোধনে কুরুকপাতায় ফুটবলের মহাযজ্ঞ

আতিকুর রহমান, আলীকদম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, আলীকদম প্রতিনিধি

আলীকদম সেনা জোনের পৃষ্ঠপোষকতায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন ফুটবল টুর্নামেন্ট–২০২৫ কুরুকপাতা বৌদ্ধ বিহার উদ্বোধন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৫ অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে কুরুকপাতা বাজার এলাকায় টুর্নামেন্টটির শুভ সূচনা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৪টি দল অংশগ্রহণ করে। সার্বিক ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ করতে পরবর্তীতে টুর্নামেন্টটি আলীকদম সেনা জোনের অধীনস্থ মেনদপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত হয়।রোমাঞ্চকর ফাইনাল খেলায় কুরুকপাতা যুব একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে কালিয়ারছড়া একাদশ রানারআপ হিসেবে নির্বাচিত হয়। টুর্নামেন্ট শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় এবং সফল আয়োজনের জন্য আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেনদপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণব। অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যসহ আনুমানিক ১,৪০০ থেকে ১,৫০০ জন দর্শক উপস্থিত ছিলেন।আলীকদম সেনা জোনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ৫,০০০ টাকা নগদ অর্থ ও একটি ফুটবল এবং রানারআপ দলকে ৩,০০০ টাকা নগদ অর্থ ও একটি ফুটবল পুরস্কার হিসেবে প্রদান করা হয়।উল্লেখ্য, টুর্নামেন্ট চলাকালীন সময় থেকে শেষ পর্যন্ত সার্বিক শৃঙ্খলা বজায় ছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। এ ধরনের ক্রীড়া ও জনকল্যাণমূলক আয়োজনের মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে আলীকদম সেনা জোনের অব্যাহত অঙ্গীকার আবারও প্রতিফলিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট