1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৯ ডিসেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় দুই প্যানেলের ৮৬ প্রার্থী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৯ ডিসেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় দুই প্যানেলের ৮৬ প্রার্থী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৯ ডিসেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় দুই প্যানেলের ৮৬ প্রার্থী

অপু দাস|
স্টাফ রিপোর্টার | রাজশাহী|

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ‘ক’ ও ‘খ’—দুটি প্যানেল অংশ নিচ্ছে।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দুই প্যানেল মিলিয়ে মোট ৮৬ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অ্যালামনাই সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটগ্রহণ দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে।

ভোটারদের সুবিধার্থে দুটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। রাজশাহীতে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ১৯ ডিসেম্বর এবং ঢাকায় এলজিইডি ভবনে ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনকে ঘিরে অ্যালামনাই সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রার্থীরা দিনরাত ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচন প্রসঙ্গে ‘ক’ প্যানেলের সহ-প্রচার সম্পাদক পদপ্রার্থী মো. মহসিন রেজা বলেন, এটি কেবল একটি নির্বাচন নয়; বরং দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি সুযোগ। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সবার মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য অটুট থাকবে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট