1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিনুর মনোনয়নপত্র উত্তোলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিনুর মনোনয়নপত্র উত্তোলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিনুর মনোনয়নপত্র উত্তোলন

অপু দাস, স্টাফ রিপোর্টার | রাজশাহী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ নেতারা।

মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় রাজশাহী বিভাগীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব উপস্থিত ছিলেন। এছাড়াও ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল—সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর; সদস্য, নগর যুবদল এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি), কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, রাজশাহী সদর আসন দীর্ঘদিন ধরে বিএনপির জনসমর্থনের প্রতীক। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে মিজানুর রহমান মিনু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় বিএনপি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। এই মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে রাজশাহীতে দলের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে।

নেতৃবৃন্দ জানান, মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে রাজশাহী-২ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট