1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

হোসেনপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর ২০২৫) উদযাপন করা হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ কুড়িঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে, বীর মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্টানে মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহীদ ইভা, বিশেষ অতিথি ছিলেন, হোসেনপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: মুনজুরুল ইসলাম, ডাঃ উজ্জল হোসাইন প্রমুখ। এ উপলক্ষে উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির ও অন্যান্য ধর্মালম্বীদের উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট