1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিজয় দিবসে পদ্মা সেতু উত্তর থানায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

বিজয় দিবসে পদ্মা সেতু উত্তর থানায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বিজয় দিবসে পদ্মা সেতু উত্তর থানায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত।

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাওয়া কালীখিলের মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে জনতার মোড়ে এসে শেষ হয়।র‍্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্য প্রদান করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গিবাড়ি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।তিনি মহানমুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন,বিজয়ের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি আনোয়ার হোসেন।সভাপতির বক্তব্যে তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।তিনি বলেন, স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইসলামী নেতৃত্ব প্রয়োজন।র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন পদ্মা থানা প্রচার সম্পাদক সাব্বির ঢালী।

এছাড়াও পদ্মা সেতু উত্তর থানার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ,দায়িত্বশীল ও সমর্থকরা অংশ নেন।
র‍্যালিতে জাতীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা স্লোগানে মুখর করে তোলে এলাকা।
বিজয় দিবসের এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট