1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নানা আয়োজনে কোনাবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

নানা আয়োজনে কোনাবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপন

মোঃ সালাহ উদ্দিন আহমেদ, 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

মোঃ সালাহ উদ্দিন আহমেদ, 

নানা আয়োজন, গভীর শ্রদ্ধা আর আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে উদযাপিত হয়েছে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর ভোর ৬টা থেকেই কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে একে একে শ্রদ্ধা জানান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান,শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভোর থেকেই শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতি স্তম্ভ।

এদিন কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠের শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস-এর গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কাশিমপুর-কোনাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর বারী,বিজয় টিভির প্রতিনিধি তৌফিক,এনপিবির প্রতিনিধি মেহরাব হোসেন,সাংবাদিক জুয়েল রানা, সাহিনুর ইসলাম শাহীন, মুন্নাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সকাল সাড়ে ৮টায় কোনাবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন-এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবুল বাসার গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খায়রুল হাসান মামুন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেন কোনাবাড়ী মেট্রো থানা জিয়া পরিষদের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক হেলাল মিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরবর্তীতে ক্যামব্রিজ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এবং কোনাবাড়ী মেট্রো থানা জিয়া পরিষদের নেতৃবৃন্দ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জিয়া পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ত্যাগ ও আত্মোৎসর্গ আমাদের প্রজন্মের জন্য চিরন্তন পথনির্দেশক। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে, ততদিন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁদের স্মরণ করা হবে। গভীর আবেগ, ভালোবাসা ও দেশপ্রেমে ভর করে কোনাবাড়ীতে পালিত এ মহান বিজয় দিবস নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট