1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহী-৬ আসনে বিএনপির সংগ্রামী নেতা চাঁদের পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহী-৬ আসনে বিএনপির সংগ্রামী নেতা চাঁদের পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

রাজশাহী-৬ আসনে বিএনপির সংগ্রামী নেতা চাঁদের পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন

শাহিন খান রাজশাহীঃ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদের পক্ষে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ টায় চারঘাট উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল আবু সাঈদ চাঁদের প্রস্তাবক হিসেবে উপজেলা রিটার্নিং অফিসার ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হোসেন,চারঘাট পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাহাবুর ইসলাম।

এসময় চারঘাট উপজেলা চত্ত্বরে বাঘা – চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা বলেন, আবু সাঈদ চাঁদ দীর্ঘদিন ধরে বাঘা ও চারঘাট উপজেলার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে এই আসনে তিনি একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিত। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট