1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বরকত উল্লাহ বুলুর পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বরকত উল্লাহ বুলুর পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বরকত উল্লাহ বুলুর পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ নুর উদ্দিন,জেলা প্রতিনিধি নোয়াখালী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস- চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কায়েসুর রহমানের কার্যালয় থেকে বিএনপি নেতৃবৃন্দ মনোনয়নপত্র গ্রহণ করেন।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য কামাক্ষ্যা চন্দ্র দাসের নেতৃত্বে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মোহাম্মদ মহসিন সহ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি অনুসরণ করেই তারা সব কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি বলেন, দেশে মব সন্ত্রাসের নামে যে অস্থিরতা ও সহিংসতার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তা পরিহার করে সবাইকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

বিএনপির পক্ষ থেকে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করা হবে এবং দলীয়ভাবে আচরণবিধি কঠোরভাবে মানা হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট