1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বেগম খালেদা জিয়ার আরোগ্য ও তারেক রহমানের প্রত্যাবর্তন কামনায় বাসনে দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

বেগম খালেদা জিয়ার আরোগ্য ও তারেক রহমানের প্রত্যাবর্তন কামনায় বাসনে দোয়া মাহফিল

মোঃ হিরা মিয়া 
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

মোঃ হিরা মিয়া 

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানাধীন ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বীরদর্পে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম দীপু।

আয়োজিত এই মাহফিলে ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে বেগম খালেদা জিয়া আপসহীন লড়াই করে গেছেন। বর্তমানে তাঁর উন্নত চিকিৎসার পাশাপাশি পূর্ণ সুস্থতা আজ দেশের প্রতিটি নাগরিকের প্রাণের দাবি। বক্তারা আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরা অধীর আগ্রহে জননেতা তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষা করছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বেই দেশ ও জাতি এক নতুন সমৃদ্ধ বাংলাদেশ পাবে।

আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও মোনাজাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে ১৬নং ওয়ার্ডের আওতাধীন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট