1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তানোরে শীতার্তদের মাঝে আহম্মদ চ্যারিটির কম্বল বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

তানোরে শীতার্তদের মাঝে আহম্মদ চ্যারিটির কম্বল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

তানোরে শীতার্তদের মাঝে আহম্মদ চ্যারিটির কম্বল বিতরণ

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার (রাজশাহী):

রাজশাহীর তানোরে আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তানোর পৌর সদরের বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। প্রচণ্ড শৈত্যপ্রবাহের মধ্যে কম্বল পেয়ে খুশি হন এলাকার দরিদ্র, বৃদ্ধ, নারী ও পুরুষসহ শীতার্ত মানুষজন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেন।

তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজের সাবেক প্রভাষক লুৎফর রহমান, তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, নির্বাহী সদস্য টিপু সুলতান ও সাংবাদিক মমিনুল ইসলাম মুন, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক আলিফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আহম্মদ হোসেন বলেন, কয়েক দিন ধরে চলমান তীব্র শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। মানবিক দায়বদ্ধতা থেকেই শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট