1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য, উন্নয়ন ফি বাবদ নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য, উন্নয়ন ফি বাবদ নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা

শিশির আহমেদ (ঢাকা)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

শিশির আহমেদ (ঢাকা)

সরকারি নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ফ্রি থাকার কথা থাকলেও ঢাকার ধামরাইয়ের সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভর্তির নামে উন্নয়ন ফি বাবদ হাজার হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, প্রতি শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যা শিক্ষা অধিদপ্তরের নীতিমালার সরাসরি লঙ্ঘন।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে ভর্তি নিশ্চিত করতে উন্নয়ন ফি, রেজিস্ট্রেশন, ফরম ও অন্যান্য আনুষঙ্গিক খাত দেখিয়ে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। টাকা পরিশোধে অপারগ হলে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।অভিভাবকদের ক্ষোভ আরও বেড়েছে পাশের উপজেলা সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের চিত্র দেখে। সেখানে একই শিক্ষাবর্ষে ভর্তি সম্পন্ন হচ্ছে মাত্র ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে। একই শিক্ষা বোর্ড ও একই সরকারি নীতিমালার আওতায় থাকা বিদ্যালয়গুলোর মধ্যে এমন ফি বৈষম্য প্রশ্নের জন্ম দিয়েছে।

একজন অভিভাবক বলেন,সরকার যেখানে ফ্রি ভর্তির কথা বলছে, সেখানে সরকারি স্কুলে পাঁচ হাজার টাকা নেওয়া অযৌক্তিক। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এটা বড় চাপ। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়ে নির্ধারিত সীমার বাইরে কোনো ধরনের উন্নয়ন ফি বা অতিরিক্ত অর্থ আদায় আইনবিরোধী। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এ অবস্থায় অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার জন্য শিক্ষা অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট