1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের নামে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল।

ভিডিও সংবাদ 👇👇

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের নামে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ইফতেখারুল ইসলাম 

উপজেলার বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিদ্যালয়টির মোট ১৬৪ জন শিক্ষার্থীর কাছ থেকে বিজ্ঞান বিভাগে ৩ হাজার ২২০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ হাজার ৬০ টাকা করে নেওয়া হচ্ছে। অথচ সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৩৬৫ টাকা নেওয়ার নিয়ম রয়েছে।
অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে তারা দ্রুত তদন্ত করে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।শিক্ষার্থীরা জানান, ১৬৪ জনের মধ্যে প্রায় দেড়শ জনের কাছ থেকে ইতোমধ্যে টাকা নেওয়া হয়েছে। তবে টাকা গ্রহণের সময় কোনো রশিদ দেওয়া হয়নি; পরে সবাইকে একসঙ্গে রশিদ দেওয়া হবে বলে জানানো হয়।এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন না এবং প্রধান শিক্ষকই এ বিষয়ে ভালো বলতে পারবেন।অভিযোগ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত ফি কম হওয়ায় বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থী এবং মাস্টার রোলে থাকা শিক্ষকদের সহায়তার জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।তবে প্রধান শিক্ষকের এই বক্তব্যকে বেআইনি উল্লেখ করে বিদ্যালয়ের সভাপতি ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, সরকার নির্ধারিত ফি’র বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত এক টাকাও নেওয়ার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অতিরিক্ত অর্থ আদায় বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট