1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ওসমান হাদি স্মরণে বাউফলে দোয়া মিলাদ ড. মাসুদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

ওসমান হাদি স্মরণে বাউফলে দোয়া মিলাদ ড. মাসুদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

‎ ওসমান হাদি স্মরণে বাউফলে দোয়া মিলাদ ড. মাসুদ

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন

‎পটুয়াখালী বাউফল পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষ মৃত্যুবরণ করলেও তার আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন মানুষকে অনুপ্রাণিত করে।

‎তিনি বলেন, শরীফ ওসমান হাদি কোনো বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা ছিলেন না; তবে তার কর্ম ও ভূমিকার কারণে তিনি দেশ-বিদেশে পরিচিতি লাভ করেন। তার জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল বলেও তিনি উল্লেখ করেন।#

‎ড. মাসুদ আরও বলেন, শহীদ হাদির মধ্যে শাহাদাতের আকাঙ্ক্ষা ছিল এবং তিনি মিছিলের সামনের সারিতে থেকে আন্দোলনে অংশগ্রহণ করতেন।#

‎এ সময় তিনি নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে তিনি একাধিক মামলার সম্মুখীন হয়েছেন এবং বিভিন্ন সময়ে গ্রেপ্তার ও রিমান্ডের শিকার হয়েছেন।#

‎অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তার সততা ও সাহসিকতার আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।#

‎দোয়া ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট