1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ে লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল।

ভিডিও সংবাদ 👇👇

জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ে লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ

মোঃ রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে লক্ষ্মীপুরে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়েছে।বুধবার রাতে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রশিবির ও সমর্থক সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে এ আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেন। এ সময় তারা জকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান এবং শিক্ষাঙ্গনে সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।নেতাকর্মীরা বলেন, জকসুতে শিবির সমর্থিত প্যানেলের এই নিরঙ্কুশ বিজয় শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, যোগ্যতা ও স্বচ্ছ রাজনীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ। দীর্ঘদিন পর শিক্ষাঙ্গনে গঠনমূলক ও কল্যাণমুখী ছাত্ররাজনীতির পথ সুগম হয়েছে।মিষ্টি বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই বিজয় শুধু একটি ছাত্রসংগঠনের জয় নয়, বরং দেশের শিক্ষাঙ্গনে দুর্নীতিমুক্ত ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার বিজয়। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।কর্মসূচিতে লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট