1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মৎস্যজীবী লীগ থেকে বিএনপিতে যোগদান: ইন্দুরকানীতে নেতৃত্ব দিলেন হামেদ জমাদ্দার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

মৎস্যজীবী লীগ থেকে বিএনপিতে যোগদান: ইন্দুরকানীতে নেতৃত্ব দিলেন হামেদ জমাদ্দার

সৈয়দ আলরাজী, জেলা প্রতিনিধি পিরোজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

সৈয়দ আলরাজী, জেলা প্রতিনিধি পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগ–সমর্থিত মৎস্যজীবী লীগের সাবেক সভাপতির নেতৃত্বে জাতীয় মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় মৎস্য সমিতির সভাপতি ও ইন্দুরকানী উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হামেদ জমাদ্দারের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নবযোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন,স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূল থেকেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ–সমর্থিত সংগঠনের সাবেক সভাপতির নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান সেই গণজোয়ারেরই বাস্তব প্রতিফলন।তিনি আরও বলেন,বিএনপি কখনো আপোষের রাজনীতি করে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ও আপসহীন। আজকের এই যোগদান আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।অনুষ্ঠান শেষে নবযোগদানকারী নেতাকর্মীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট