1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাহালুতে আলোর দিশারী একতা যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

কাহালুতে আলোর দিশারী একতা যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ দেলোয়ার হোসেন সহ- সম্পাদক 
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ দেলোয়ার হোসেন সহ- সম্পাদক 

বগুড়ার কাহালু উপজেলায় আলোর দিশারী একতা যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি বিকাল ৩.০০ টায় কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবানপুর গ্রামে সংগঠনটির নিজস্ব কার্য্যলয়ের সামনে (হাটুর পাড়া) সাবানপুর, নারকেলী ও আশপাশের তিন গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলোর দিশারী একতা যুব সংঘের উপদেষ্টা সহকারী অধ্যাপক মোঃ কুতুব শাহাবউদ্দিন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জিল্লুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু ও আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, প্রচার সম্পাদক আরমান হোসেন, ক্রীড়া সম্পাদক স্মরণসহ সদস্য মোস্তাকিন, নজরুল ইসলাম, আল আমিন, আব্দুল হামিদ সঞ্জু প্রমুখ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাহালু প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম রবি,দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ফারুক, তামিম, আরিফসহ অনেকে।আয়োজকরা জানান, আলোর দিশারী একতা যুব সংঘ দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।সংগঠনটি নিয়মিতভাবে ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, রাস্তা সংস্কার, অসুস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা,বৃক্ষরোপণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ছাগল ও সেলাই মেশিন বিতরণ, হুইলচেয়ার প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পালন করে থাকে।শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট