1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্রীনগর ফেরিঘাটে বাস–মোটরসাইকেল সংঘর্ষে ২জন নিহত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

শ্রীনগর ফেরিঘাটে বাস–মোটরসাইকেল সংঘর্ষে ২জন নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন আরোহী প্রাণ হারান।অপর গুরুতর আহত আরোহীকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।অপর নিহত ব্যক্তি মতিউর রহমান (৫০)।তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকার তালেপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে বলে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ফায়ার সার্ভিস সদস্যরা দেখেন, দুজনই গুরুতর আহত অবস্থায় ছিলেন।দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ফেরিঘাট এলাকায় যান চলাচল ব্যাহত হয়।পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস সূত্রে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট