1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা প্রশাসন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা প্রশাসন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুর চর বাজার সংলগ্ন গুচ্ছগ্রামের হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ১০০ পিস শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার ( ১৩ জানুয়ারী )বিকাল ৩ টার দিকে বন্দবেড় ইউনিয়নে টাপুর চর বাজার সংলগ্ন গুচ্ছগ্রামে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, ইউপি সদস্য শাহাআলম , ইউপি সদস্য মজিবর ,কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন দৈনিক প্রভাতী বাংলাদেশ কে বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। প্রকৃত অসহায় ও দুঃস্থ মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি জানান, শীতের তীব্রতা বাড়লে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।স্থানীয় জনপ্রতিনিধিরাও শীতার্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান। কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট