1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটি উদ্যোগে ও মানিকগঞ্জ জেলা জাসাসের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটি উদ্যোগে ও মানিকগঞ্জ জেলা জাসাসের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ

১৩-০১-২০২৬ তারিখ বেলা ১১.০০টায় জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে মানিকগঞ্জ জেলা জাসাসের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাসাসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন জোরদার এবং দলের আদর্শ জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাজহারুল ইসলাম পায়েল।প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ মোঃ জাকির হোসেন বলেন,জাসাস শুধু একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন নয়, এটি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শিল্পী-সাহিত্যিকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আগামীতে জাসাসের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সামাজিক সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জাসাসের আহবায়ক, মোসারফ হোসেন সিকদার। সন্ঞ্চলনায় ছিলেন মোঃ শামীম বিশ্বাস, সদস্য সচিব, জেলা জাসাস মানিকগঞ্জ।তারা বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনায় জেলা জাসাস সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠছে এবং তৃণমূল পর্যায়ে জাসাসের কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম লোটাস, যুগ্ম আহ্বায়ক মোঃ মুন্জুর আলম পালু, মোঃ জিয়াউল হক শাওনসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, দেশব্যাপী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জাসাসের নেতাকর্মীদের সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট