1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী–ছাগলনাইয়া সড়কে হৃদয়বিদারক দু র্ঘ ট না - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

ফেনী–ছাগলনাইয়া সড়কে হৃদয়বিদারক দু র্ঘ ট না

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ফেনী–ছাগলনাইয়া সড়কে হৃদয়বিদারক দুর্ঘটনা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

আহত তিন পথচারীর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা রফিকুল আলম মজনু

ফেনী–ছাগলনাইয়া সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন পথচারী।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে মানবিক সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ফেনী-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই রফিকুল আলম মজনু আহতদের পাশে দাঁড়িয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং নিজের উদ্যোগে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। পরবর্তীতে তারা ছাগলনাইয়া উপজেলার বিএনপির কর্মী বলে পরিচয় নিশ্চিত হয়।

আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় রফিকুল আলম মজনুর সার্বিক তত্ত্বাবধানে দু’জনকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং অপর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা ব্যয়সহ যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন তিনি।

এ সময় আহতদের স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চিকিৎসা ব্যবস্থাপনা তদারক করেন রফিকুল আলম মজনু।

পাশাপাশি তিনি আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
স্থানীয়দের মতে, এই মানবিক উদ্যোগ রাজনীতির গণ্ডি ছাড়িয়ে একজন দায়িত্বশীল সামাজিক নেতৃত্বের দৃষ্টান্ত। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, রফিকুল আলম মজনু দীর্ঘদিন ধরেই বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন, যা তার মানবিক রাজনৈতিক দর্শনের প্রতিফলন।

দুর্ঘটনায় আহত তিনজনের দ্রুত আরোগ্য কামনায় স্থানীয় এলাকাবাসী মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

মহান আল্লাহ যেন আহত তিনজনকে দ্রুত সুস্থতা ও নেক হায়াত দান করেন—আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট