
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় দৈনিক প্রভাতি বাংলাদেশ-এর উপজেলা প্রতিনিধি ও আজকের খবর মাল্টিমিডিয়া সাংবাদিক সৈকত চৌধুরীর একমাত্র মেয়ে আরাধনা চৌধুরী শাওমি এবং তার ছোট বোনের একমাত্র মেয়ে আরাবির শুভ জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এ সময় শিশুদের জন্য বিশেষ আনন্দঘন পরিবেশের আয়োজন করা হয়।
উল্লেখ্য, আরাধনা চৌধুরী শাওমি তার ৬ষ্ঠ জন্মদিন এবং আরাবি তার ১ম জন্মদিন পূর্ণ করেছে। জন্মদিন উপলক্ষে বাবা-মা ও পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে, যেন তারা সুস্থভাবে বেড়ে উঠে ভবিষ্যতে দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা শিশুদের জন্য দোয়া ও শুভকামনা জানান।