1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুর ১ (শিবচর) আসনে রিকশা মার্কায় গণজোয়ার, ইনসাফের বার্তা দিলেন পীরজাদা হানজাল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুর ১ (শিবচর) আসনে রিকশা মার্কায় গণজোয়ার, ইনসাফের বার্তা দিলেন পীরজাদা হানজাল

এস এম আলমগীর হুসাইন মাদারিপুর 
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন মাদারিপুর 

মাদারীপুর-১ (শিবচর) আসনে রিকশা মার্কা নিয়ে দশদলীয় ঐক্যজোটের প্রার্থী পীরজাদা হানজালা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অল্প সময়ের প্রস্তুতি নিয়েও শিবচরের গ্রাম থেকে গ্রামে তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক জনসমর্থন ও আবেগঘন পরিবেশ।পীরজাদা হানজালা বলেন, কবে এ দেশের মানুষ আমাকে এত ভালোবেসে ফেলেছে, আমি নিজেও বুঝে উঠতে পারিনি। সত্যি বলতে আমি নির্বাচন করতে আগ্রহী ছিলাম না। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা আর বিশ্বাসই আমাকে এই পথে আসতে বাধ্য করেছে। তিনি বলেন, হে যুবকেরা, আমি তোমাদের পাশে আছি। শিবচরের নারীরা, আমি আপনাদের পাশেই থাকব। ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে, হাজী শরীয়তুল্লাহর রক্ত যেহেতু আমার শরীরে বইছে, সেই সম্মান ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “যখন যুবক, বৃদ্ধরা আমাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলেন, তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এই চোখের পানির যে আমানত, আল্লাহ তাআলা যেন আমাকে তা রক্ষা করার তাওফিক দেন। এলাকাবাসী জানান, শিবচরের বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে মানুষের ঢল নামছে। অনেক ক্ষেত্রে সাধারণ উঠান বৈঠকই জনসভায় রূপ নিচ্ছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, তারা পরিবর্তন ও ইনসাফের রাজনীতি চায়। স্থানীয়রা বলেন, পীরজাদা হানজালা ক্ষমতা নয়, ইনসাফের কথা বলেন। শোষণ, দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান সাধারণ মানুষের মনে নতুন আশার জন্ম দিয়েছে। শিবচরের রাজনৈতিক অঙ্গনে এখন একটি কথাই বেশি শোনা যাচ্ছে এই নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি ইনসাফ প্রতিষ্ঠার লড়াই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট