1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা, "সাংবাদিকতা পদক-২০২৫" বিতরণ ও শিক্ষা সফর অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা, “সাংবাদিকতা পদক-২০২৫” বিতরণ ও শিক্ষা সফর অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভুইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি :

“গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতাএই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক সাধারণ সভা, সাংবাদিকতা পদক বিতরণ ও শিক্ষা সফর–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সারাদিনব্যাপী শেরপুর জেলার মধুটিলা ইকোপার্ক ও মহুয়া রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মাহবুবুর রহমান।অনুষ্ঠানটি আয়োজন করে নান্দাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ। এবি সিদ্দিক খসরুর সমন্বয়ে, ফরিদ মিয়ার প্রচার ও প্রকাশনায়,মিডিয়া পার্টনার হিসেবে ছিল gsnnews24.com।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মুনিরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অদম্য নারী পদকপ্রাপ্ত লেখক ও কবি কবি সুফিয়া বেগম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং ময়মনসিংহ উপজেলা প্রেসক্লাব ফোরামের সাধারণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।প্রধান অতিথি মুনিরুজ্জামান চৌধুরী বলেন,গ্রামবাংলার সাংবাদিকরাই প্রকৃত অর্থে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রথম প্রহরী। নানা সীমাবদ্ধতা ও ঝুঁকি উপেক্ষা করে তারা যে সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরছেন, তা অনুকরণীয়। সাংবাদিকতার মান ও নৈতিকতা রক্ষায় পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।বিশেষ অতিথিদের বক্তব্যে
কবি সুফিয়া বেগম সহ বক্তারা-সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। মানবিক ও দায়িত্বশীল সাংবাদিকতাই পারে সমাজকে আলোকিত করতে।” নান্দাইল প্রেসক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে সাহসী সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করে আসছে। সেইসাথে মফস্বল সাংবাদিকতার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন।অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ৭ জন বিশিষ্ট সাংবাদিককে নান্দাইল প্রেসক্লাব সাংবাদিকতা পদক–২০২৫ প্রদান করা হয়। দীর্ঘদিনের নিষ্ঠা, পেশাদারিত্ব, সাহসিকতা ও সমাজকল্যাণমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন,নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন আকন্দ (মরণোত্তর), এবং সাবেক সভাপতি ফজলুল হক ভূইয়া (মরণোত্তর)।
সিনিয়র সাংবাদিক, অধ্যাপক আবু তাহের সাগর এবং বাবু রমেশ কুমার পার্থ, নান্দাইল।মোহাম্মদ কামরুজ্জামান লিটন, সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকাল (গফরগাঁও)।
এছাড়াও নতুন প্রজন্মের সাংবাদিক হিসেবে- সক্রিয়তা, অনুসন্ধানী প্রতিবেদনের জন্য “দৈনিক নিরপেক্ষ” পত্রিকার নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ- ফরিদ মিয়া এবং “দৈনিক প্রভাতী বাংলাদেশ” পত্রিকার নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ- ও নান্দাইল সদর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক ভূইঁয়া।এর আগে গত ৭ জানুয়ারি ২০২৬ইং তারিখে নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। অনুষ্ঠানে নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, অন্যান্য সাংবাদিক ও তাঁদের পরিবার, বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষক, আমন্ত্রিত অতিথি, এবং প্রেসক্লাবের শুভানুধ্যায়ীদের প্রায় ১২০ সহ ত্রিশাল, তাড়াইল, ময়মনসিংহ ও নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এসময় অনাড়ম্বর এবং মর্যাদাপূর্ণ পরিবেশে পদকপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক, উপহার ও সনদপত্র তুলে দেওয়া হয়। সবশেষে লটারীর ড্র এর পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।সভাপতির বক্তব্যে মোঃ এনামুল হক বাবুল বলেন,গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত থেকে যারা সাংবাদিকতাকে পেশা নয়, দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন এই সম্মাননা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল প্রেসক্লাব, আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি তাঁর ব্যক্তিগতভাবে, নান্দাইল সদর প্রেসক্লাব এবং দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য- ১৯৮২ সালের ৭ জানুয়ারি প্রতিষ্ঠিত নান্দাইল প্রেসক্লাব দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে এলাকার গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট