1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফটিকছড়ির ধর্মপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

ফটিকছড়ির ধর্মপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ফটিকছড়ি প্রতিনিধি নাজিম উদ্দীন 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন,মো. রফিক (৫৫) ও মো. মজনু উদ্দিন (৩৬)। তারা উভয়েই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা এবং আবদুল মালেকের ছেলে বলে জানা গেছে।সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের ফটিকছড়ি সেনা ক্যাম্প পৃথক দুটি টিমে বিভক্ত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন ওই দুই সন্ত্রাসীকে আটক করা হয়।অভিযানকালে আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি শটগান, একটি পিস্তল, একটি এয়ার গান, একটি ডামি পিস্তল, .৩০৩ ক্যালিবারের একটি গুলি, শটগানের একটি গুলি, তিনটি ব্যবহৃত শটগানের কার্তুজ, ১০০ রাউন্ড এয়ার গান অ্যামুনিশন, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশীয় মদ।আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য ও আশপাশের এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট