1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অসুস্থ সিনিয়র সাংবাদিক এস আই শফিকের খোঁজ নিল দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

অসুস্থ সিনিয়র সাংবাদিক এস আই শফিকের খোঁজ নিল দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদ।

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের নিজ বাসভবনে অসুস্থ সিনিয়র সাংবাদিক এস আই শফিকের খোঁজখবর নিতে দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদ উপস্থিত হন।

দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদ একটি অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনটির বগুড়া জেলা কমিটির অনুরোধে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আবুল হাসান রাকিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহিদুল ইসলাম গফুরের নেতৃত্বে এক প্রতিনিধি দল অসুস্থ সিনিয়র সাংবাদিক এস আই শফিক সাহেবের খোঁজ নিতে উপস্থিত হন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া শহর কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খোকনসহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ।
জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকতা পেশায় দীর্ঘ সময় সততা ও পেশাদারিত্বের সঙ্গে অনন্য অবদান রেখে বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন সিনিয়র সাংবাদিক এস আই শফিক। প্রতিনিধি দলটি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার বিশেষ প্রয়োজন ও সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
জানা যায়, সারা জীবন দেশপ্রেমের তাগিদে সাংবাদিকতার গুরুদায়িত্ব পালন করলেও নিজের পরিবারের জন্য তেমন কিছু করতে পারেননি তিনি। বর্তমানে তিনি জীর্ণশীর্ণ একটি আধা বাঁকা ঘরে স্ত্রী ও উচ্চশিক্ষিত কিন্তু বেকার পুত্র-কন্যাদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বৈষম্যপূর্ণ এই সমাজে একজন সৎ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক আজ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। অসুস্থতার মাঝেও তার একমাত্র দুশ্চিন্তা অশিক্ষিত ও বেকার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে।
দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদের পক্ষ থেকে জানানো হয়, অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনটি সমাজের প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও অবহেলিত মানুষদের খুঁজে খুঁজে পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করছে। আজকের এই উদ্যোগ সেই মানবিক কার্যক্রমেরই একটি ক্ষুদ্র প্রয়াস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট