1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জাসাসের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেদে পল্লীতে এসি ও সিসি ক্যামেরা লাগিয়ে ববিতার মাদক ব্যবসার অজানা কাহিনী একটি জাতিকে ধ্বংস করতে কোনো যুদ্ধ লাগে না, মা দ ক আর অনলাইন জুয়াই যথেষ্ট। আহবায়কঃ- রাকিব < > সদস্য সচিবঃ-মাইন সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে। মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা এইচ এম তাওহীদ আহম্মেদ রাজ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

জাসাসের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া) আসনের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, গণসংযোগ জোরদার এবং সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জজকোর্টের পিপি ও জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক সদস্য মোঃ নুরতাজ আলম বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাসাস।সভায় সভাপতিত্ব করেন মোঃ শামীম বিশ্বাস, জাসাস জেলা নির্বাচন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব, জেলা জাসাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, জাসাস নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা জাসাস।বক্তারা বলেন, জাসাস শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনার ধারক ও বাহক। আসন্ন নির্বাচনে জাসাসের প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের কাছে দলীয় বার্তা পৌঁছে দিতে হবে।প্রধান বক্তা ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন এবং জাসাসের লোগো সংবলিত সম্মিলিত টি-শার্ট বিতরণ করেন। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে।মত বিনিময় সভা শেষে জাসাসের নেতাকর্মীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এ সময় তারা লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন এবং আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সভায় সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায়ের জাসাস নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট