1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে বিএনপির উঠান বৈঠক: ভোটের মাঠে সক্রিয় আব্দুস সালাম আজাদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে বিএনপির উঠান বৈঠক: ভোটের মাঠে সক্রিয় আব্দুস সালাম আজাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার যশলদিয়া পুনর্বাসন বাজার এলাকায় প্রজেক্টবাসীর উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ।তিনি বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান।
এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন,বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা।সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল-আমীন খান।এ সময় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি নিশাদ গাজীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।বক্তারা এলাকার উন্নয়ন,কর্মসংস্থান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেন।উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।এ সময় নির্বাচনী লিফলেট বিতরণ ও ভোট চাওয়ার কার্যক্রম পরিচালনা করা হয়।নেতাকর্মীরা বলেন,আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট