1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পরিবর্তনের ডাক দিয়ে বান্দরবান–৩০০ এ রাজপুত্র সাচিংপ্রু জেরির বিশাল জনসভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

পরিবর্তনের ডাক দিয়ে বান্দরবান–৩০০ এ রাজপুত্র সাচিংপ্রু জেরির বিশাল জনসভা

আতিকুর রহমান, আলীকদম উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

আতিকুর রহমান,
আলীকদম উপজেলা প্রতিনিধি

বান্দরবান-৩০০ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরির নির্বাচনী প্রচারণায় আলীকদমে গণমানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণায় তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে।
‎শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে বাজার চত্বরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরি।

‎জনসভায় সাচিংপ্রু জেরি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে।
‎বান্দরবান জেলার অবহেলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে শহীদ জিয়াই প্রথম উদ্যোগ নিয়েছিলেন। আমি নির্বাচিত হলে সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সমভাবে উন্নয়ন কাজ করবো।”

তিনি আরও বলেন, “পাহাড়ি ও বাঙালি—আমরা সবাই এই অঞ্চলের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। বিএনপি ক্ষমতায় এলে জেলার লামা ও আলীকদমসহ দুর্গম এলাকার সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।”
‎তিনি আরো বলেন, “এই পার্বত্য জেলাকে সকল মানুষের বসবাসের উপযোগী করে তুলবেন এতে থাকবে না কোন ভেদাভেদ থাকবে না কোন মতপার্থক্য “।
‎জনসভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন, বান্দরবান জেলা পরিষদের সদস্য কামলাই ম্রো, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক আনছার আহমেদ, জেলা বিএনপির সদস্য মংক্যানু মার্মাসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎উক্ত জনসভায় সাধারণ জনগণ তাদের নানান দুর্ভোগের কথা তুলে ধরেন যেমন শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট