মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ।

আধাপাকা ধান কেটে জমি দখল নিতে বিধবা নারীর প্রতিপক্ষ

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

আধাপাকা ধান কেটে জমি দখল নিতে বিধবা নারীর প্রতিপক্ষ
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
০৩/১১/২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলে নেওয়ার উদ্দেশ্যে লাভলী বেগম (৩৮) নামের এক বিধবা নারীর রোপণ করা কাঁচা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী মোছাঃ লাভলী বেগম সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের মৃত ফয়জার রহমানের স্ত্রী ও নয়াব উদ্দিনের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী লাভলী বেগম ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর ৭০০১ নম্বর দলিলমূলে সোনারায় মৌজায় ১৭ দশমিক ৫ শতক জমি ক্রয় করেন। এরপর থেকে জমিটি ভোগদখল করে আসছিলেন তিনি। তবে জমির মালিকানা ও দখল নিয়ে প্রতিবেশী মৃত ইছিম উদ্দিনের ছেলে আব্দুল বারী ও আবুল কালামের সঙ্গে তার বিরোধ চলে আসছে।

বিরোধের জেরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় ৩৫২/২০২৬ নম্বর পিটিশন মামলা করেন লাভলী বেগম। একই জমি নিয়ে দেওয়ানি আদালতেও অন্য ৪৪৩/২০২৬ নম্বরে একটি মামলা চলমান রয়েছে।

লাভলী বেগমের অভিযোগ, মামলাগুলো চলমান থাকা অবস্থায় গত সোমবার সকালে আব্দুল বারী ও আবুল কালাম ভাড়াটিয়া লোকজন সংঘবদ্ধ হয়ে তার জমিতে প্রবেশ করেন। এ সময় জমিতে আবাদ করা পাকা আমন ধান কেটে নিয়ে যান তারা। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। ধান কাটতে বাধা দিলে অভিযুক্তরা লাঠি ও কাস্তে উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধাওয়া করেন। পরে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

এদিকে, জমি নিয়ে বিরোধের বিষয়ে গত ২৪ আগস্ট গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটি আদেশ দেন। এতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নালিশি জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সহকারী কমিশনারকে (ভূমি) জমির দখল বিষয়ে সুস্পষ্ট প্রতিবেদন দিতে বলা হয়। উভয় পক্ষকে আদালতে হাজির হয়ে জমির নিজ নিজ দখলের পক্ষে তথ্য-প্রমাণসহ লিখিত বক্তব্য দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে আব্দুল বারী বলেন, ‘বিরোধপূর্ণ জমি আমার পৈতৃক। ধান পাকায় আমরা কেটেছি। লাভলী বেগম আমাদের নামে বারবার মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি আমাদের জমি দখলের চেষ্টা করছেন।’

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews