মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ।

সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনও সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন।

অনুষ্ঠানের শুরুতে মো. জাকারিয়া হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাঁধন দত্ত পবিত্র গীতা পাঠ করেন। পরে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ফুল দিয়ে বরণ করা হয় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিপ্রবির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নতুন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। অল্প কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দৃশ্যমান করার চেষ্টা করা হবে। সেখানে অধিক আসনবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমও থাকবে।

অনুষ্ঠান নিয়ে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি নতুন হলেও এর শিক্ষক-শিক্ষার্থীরা বেশ উদ্যমী। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ থেকে তোমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয়জীবনে তোমরা বড়দের সম্মান করবে। আর সিনিয়র শিক্ষার্থীদের বলব, তোমরা ছোটদের স্নেহ করবে। তোমাদের মেধা ও জ্ঞানচর্চার মধ্য দিয়ে একদিন এই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, বাংলাদেশ বিমানের কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ।

নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সুমাইয়া বিনাত, গোলাম মাওলা রনি, তানভীর হাসান ও সজীব রায়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামীম মিয়া, গণিত বিভাগের ইমতিয়াজ আহমেদ ফাহিম, সিএসই বিভাগের নয়ন চন্দ নাথ এবং রসায়ন বিভাগের সাব্বির হোসেন তামিম।

এ সময় উপস্থিত ছিলেন সুবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মারুফ চাঁন, সহকারী অধ্যাপক ড. মোবারক হোসেন, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের অনুভূতি ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরা এবং সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। সব মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ ও তৃতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews