মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ।

এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ঘুষের এক লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম। তবে ফাঁদ পেতে হাতেনাতে আটক করার পরপরই তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন। দুদক কর্মকর্তাদের উপস্থিতিতেই সার্ভেয়ার আসাদুল সরাসরি লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মো. আমিনুল ইসলামকে অভিযুক্ত করে দাবি করেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই তিনি এ ঘুষের লেনদেন করছিলেন।

আটক হওয়ার পরপরই উপস্থিত দুদক কর্মকর্তাদের উদ্দেশে আসাদুল ইসলাম জোর দিয়ে বলেন, “এসিল্যান্ডের নির্দেশেই আমি ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন।” ঘুষ নেওয়ার পেছনে এসিল্যান্ড মো. আমিনুল ইসলামের সরাসরি যোগসাজশ ও নির্দেশনা ছিল বলে দাবি করেন তিনি। সার্ভেয়ারের এই প্রকাশ্য স্বীকারোক্তি ও দাবির পর উপস্থিত সেবাগ্রহীতা ও ভূমি কার্যালয়ের সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দুদক সূত্রে জানা গেছে, লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং নকশা প্রস্তুতের জন্য ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মনিরুল ইসলাম। কিন্তু পরবর্তী প্রায় ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেল কার্যালয়ে দফায় দফায় ঘুরেও তিনি কোনো সমাধান পাননি। একপর্যায়ে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সীমানা নির্ধারণ ও নামজারি করিয়ে দেওয়ার বিনিময়ে মনিরুল ইসলামের কাছে এককালীন ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন।

ঘুষের দাবি শুনে ভুক্তভোগী মনিরুল ইসলাম বিষয়টি দুদককে অবহিত করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ দল লালবাগ সার্কেল কার্যালয়ে ফাঁদ অভিযান পরিচালনা করে। পরিকল্পনা অনুযায়ী, কার্যালয়ে বসে অবসরপ্রাপ্ত সৈনিক মনিরুল ইসলামের কাছ থেকে সার্ভেয়ার আসাদুল যখন প্রথম কিস্তি হিসেবে ঘুষের এক লাখ টাকা গ্রহণ করছিলেন, ঠিক তখনই দুদকের দল তাঁকে টাকাসহ হাতেনাতে আটক করে।

আটকের পর সার্ভেয়ার আসাদুল সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নাম জড়িয়ে এমন বক্তব্য দেওয়ায় পুরো ঘটনা নতুন মোড় নিয়েছে।

এ বিষয়ে দুদকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, হাতেনাতে ঘুষের টাকাসহ সার্ভেয়ারকে আটকের ঘটনায় দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। একই সঙ্গে সার্ভেয়ারের দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এসিল্যান্ড মো. আমিনুল ইসলামের কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে কি না, তা মামলার তদন্তে গভীরভাবে খতিয়ে দেখা হবে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews