মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ।

তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনঃতদন্তের দাবি

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনঃতদন্তের দাবি

আরিফুল ইসলাম
জেলা প্রতিনিধি সাতক্ষীরা।

সাতক্ষীরার তালা উপজেলার ৯ নম্বর তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সার ব্যবসায়ী মোঃ শাহিনুর ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) তালা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

মোঃ শাহিনুর ইসলাম মেসার্স মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তালা বাজারে সুনামের সঙ্গে সার ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি সরকার নতুনভাবে সার ডিলার নিয়োগের নির্দেশনা প্রদান করলে তালা উপজেলায় প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে মেসার্স নূরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আব্দুল্লাহ আল মামুনকে সার ডিলারশিপ প্রদান করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যাঁকে ডিলারশিপ দেওয়া হয়েছে, তাঁর নিজস্ব কোনো সার ব্যবসা কিংবা ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। তাঁর পরিবারের সদস্যদের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এবং তাঁর ভাই সার সাব-ডিলার হিসেবে ব্যবসা করেন। এমনকি সাধারণ কৃষকরাও তাঁকে সার ডিলার হিসেবে চান না বলে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গোডাউন তদন্তের সময় সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে ইরানি হোমিও ফার্মেসির ব্যবসা পরিচালিত হচ্ছিল। অথচ ওই স্থানকে সার গোডাউন হিসেবে দেখানো হয়েছে, যা তদন্তের ক্ষেত্রে নিয়মবহির্ভূত বলে অভিযোগ করেন তিনি।

এ সময় সংবাদ সম্মেলন থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সার ডিলার নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পুনরায় যাচাই-বাছাই করা, তদন্তের মাধ্যমে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিতর্কিত ডিলারশিপ বাতিল করে প্রকৃত সার ব্যবসায়ীকে ডিলারশিপ প্রদান এবং এলাকার কৃষকদের কাছে সঠিক ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে মোঃ শাহিনুর ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews