মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ।

লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ক নারী সমাবেশ ও ডেঙ্গু প্রতিরোধে ভিডিয়োচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত`

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫২ Time View

`লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ক নারী সমাবেশ ও ডেঙ্গু প্রতিরোধে ভিডিয়োচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত`

> এস এম মাহমুদুল করিম হাশেমী
লামা (বান্দরবান) উপজেলা প্রতিনিধি।

সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বান্দরবানের লামায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় লামা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে তথ্য অফিস, লামার আয়োজনে ‘বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ক নারী সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ এবং আলীকদম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জুয়েল নূর খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল।

> প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নারী ও শিশুর অধিকার নিশ্চিত করার পাশাপাশি ছেলে ও মেয়ে সন্তানের মধ্যে বৈষম্য না করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব ও অপপ্রচার, ইভটিজিং, ধর্ষণ, বাল্যবিবাহ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা স্বল্প সময়ে গ্রহণের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে পরিষদের গ্রাম পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। কোনো নাগরিক সেবা গ্রহণে ভোগান্তির শিকার হলে ইউনিয়ন পরিষদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম ও ডাবের খোসাসহ পানি জমতে পারে এমন পাত্র নিয়মিত পরিষ্কারের পরামর্শ দেন। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে শিশুর জন্মনিবন্ধন সম্পন্ন করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় এককালীন সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সরকারি কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

এ ছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সুযোগের কথা তুলে ধরেন। এ সহায়তা পেতে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নির্যাতনের শিকার দরিদ্র ও অসহায় ব্যক্তিদের নীরব না থেকে সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তার সুযোগের ব্যাপারে সকলকে জানানো হয়।

সমাবেশে স্থানীয় নারী জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উক্ত সমাবেশে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ভিডিয়োচিত্র প্রদর্শন করা হয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্টিকার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews